News Bangla 24 BD | আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে আজ রবিবার। এবার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান দুইটাই বাংলায় করা হয়েছিল। মোনাজাতে সবার জন্য শান্তি কামনাও করা হয়। এ সময় আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করেন লাখ লাখ মুসল্লি। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন মুসল্লিরা।
আজ রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয় এই আখেরি মোনাজাত চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। ৩৫ মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ জোবায়ের। ফজরের নামাজের পর থেকে প্রস্তুতিমূলক বয়ান করেন মাওলানা আনিসুর রহমান। এতে হেদায়েতি বয়ান করেন মাওলানা আব্দুল মতিন।
মোনাজাতে নানা বয়সী বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি নারীদেরও মোনাজাতে অংশ নিতে দেখা যায়। এমনকি বাসা-বাড়ি ও কারখানার ছাদ, নৌকা,  বাসের ছাদ, ফুটওভার ব্রিজ-যে যেখানে পেরেছেন সেখানে বসেই দুই হাত তুলে মোনাজাতে অংশ নিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ