News Bangla 24 BD | ডিএসসিসির ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিতের আদেশ - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

ডিএসসিসির ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিতের আদেশ


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে ১৮টি ওয়ার্ডের নির্বাচন হবে না।

আজ বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুখের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন পার্থ সারথি মণ্ডল ও জাহাঙ্গীর হোসেন সেলিম।

ডিএসসিসি’র নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় ভোটার আক্তার হোসেনসহ আট জন রিট দায়ের করেন। গত ১৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়। রিটে মন্ত্রীপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার জেলাপ্রশাসকসহ (ডিসি) ১৮ জনকে বিবাদী করা হয়।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত চেয়ে পৃথক দুটি রিট দায়ের করেছিলেন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ওই রিটের শুনানি শেষে বুধবার হাইকোর্ট ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল।

ডিএসসিসি’র নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত চেয়ে ওই রিটকারীরা তাদের যুক্তি দেখিয়ে বলেছে, ডিএসসিসিতে ১৮টি ওয়ার্ড নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে। নতুনভাবে যুক্ত হওয়া এসব ওয়ার্ডের ভোটাররা কোনও মেয়রকে ভোট দিতে পারবে না। এছাড়া কাউন্সিলররা নির্বাচিত হবেন মাত্র দুই বছরের জন্য, যা আইন অনুমোদন করে না। পাশাপাশি যারা এবার হালনাগাদে ডিএসসিসি’র নতুন ভোটার হয়েছেন, তারা কাউন্সিলর পদে ভোট দিতে পারবেন কিন্তু প্রার্থী হতে পারবেন না। এটা সংবিধান পরিপন্থী।

এ বিভাগের অন্যান্য সংবাদ