News Bangla 24 BD | বাঘের সঙ্গে লড়াই করে ভাইকে বাঁচালেন যুবক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাঘের সঙ্গে লড়াই করে ভাইকে বাঁচালেন যুবক


বাঘের সঙ্গে লড়াই করে ছোট ভাইকে বাঁচালেন ভারতীয় এক যুবক। তবে বাঘের আক্রমণে দুই ভাই জখম হয়েছেন। দুইজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, শনিবার বিকালে মোল্লাখালীর কালীদাসপুর গ্রাম থেকে কাঁকড়া শিকারির একটি দল সুন্দরবনের খোলাখালী জঙ্গলে গিয়েছিল। এ সময় একটি বাঘ দিবাকর ও দেবব্রত সরকার নামে দুই ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। দিবাকর নিজেকে বাঁচাতে পারলেও দেবব্রতকে বাঘ জঙ্গলে নিয়ে যেতে চেষ্টা করে।

কিন্তু ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন দিবাকর। তিনি একটি লাঠি নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়েন। বাঘে–মানুষে লড়াই বেধে যায়। বাঘ শিকার দেবব্রতকে ফেলে রেখে জঙ্গলে পালায়। পরে আহত ভাইকে নৌকোয় করে নিয়ে গোসাবা হাসপাতালে আসেন বড় ভাই।

রোববার সকালে এ খবর ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ হাসপাতালে ওই দুই ভাইকে দেখতে ছুটে আসেন। দিবাকর জানান, বাঘের মুখ থেকে ভাইকে বাঁচাতে পেরেছি, এতেই আমি গর্বিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ