News Bangla 24 BD | পুলিশের হাত থেকে বাঁচতে ডিপ ফ্রিজে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পুলিশের হাত থেকে বাঁচতে অপরাধীরা নানা রকম ছল চাতুরীর আশ্রয় নিয়ে থাকে। পালিয়ে বেড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায়। তবে পুলিশের গ্রেপ্তার এড়াতে ক্রিস্টোফার শান যেটা করেছেন সেটা একই সাথে বিস্ময়কর এবং হাসির খোরাকে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার বাসিন্দা ক্রিস্টোফার পেশায় মাদক ব্যবসায়ী। মারিজুয়ানা, হেরোইনসহ নানা ধরনের মাদক বিক্রয় করেন তিনি। ওয়েস্ট ভার্জিনিয়া পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে নাম রয়েছে এই মাদক বিক্রেতার।

গত মার্চে ওয়েস্ট ভার্জিনিয়া পুলিশ দপ্তরে একটি ফোন কল আসে। অপর প্রান্ত থেকে এক ব্যক্তি ক্রিস্টোফারের লুকিয়ে থাকার ঠিকানা জানায়। ঠিকানার সূত্র ধরে ওই বাড়িতে হানা দেয় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্রিস্টোফার একটি ব্যাগে মাদক নিয়ে লুকিয়ে পড়ে।

পুলিশ তন্ন তন্ন করে খুঁজতে থাকে বাড়ির ভেতর। অবশেষে তাকে পাওয়া যায় বাড়ির নিচতলায় রাখা একটি ডিপ ফ্রিজের ভেতর। ফ্রিজ থেকে টেনে বের করা হয় তাকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় সাতাশ ব্যাগ মারিজুয়ানা, সাত ব্যাগ হেরোইন।

বর্তমানে ক্রিস্টোফার ওয়েস্ট ভার্জিনিয়া পুলিশের হেফাজতে রয়েছে। আর মাদক বিক্রি করবে না এই মর্মে তার কাছ থেকে চল্লিশ হাজার মার্কিন ডলারের একটি বন্ডে স্বাক্ষর নেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ