News Bangla 24 BD | চিকিৎসক ও নার্সের সংখ্যায় ভারসাম্য আনার নির্দেশ-স্বাস্থ্যমন্ত্রীর - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

চিকিৎসক ও নার্সের সংখ্যায় ভারসাম্য আনার নির্দেশ-স্বাস্থ্যমন্ত্রীর


সারাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের সংখ্যায় ভারসাম্য আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, দেশের অনেক হাসপাতালে প্রয়োজনের অতিরিক্ত চিকিৎসক বা নার্স আছে। আবার কোনো কোনো হাসপাতালে পর্যাপ্ত নাই। এই ভারসাম্যহীনতা দূর করতে পদক্ষেপ নিতে হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে জেলাভিত্তিক হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এই নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় গাজীপুর, বরিশাল, পাবনা, কুমিল্লা, চাঁদপুর ও রাজবাড়ীর স্বাস্থ্য ব্যবস্থাপনার মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়। যে সব এলাকায় হাসপাতালের সংস্কার প্রয়োজন সেখানে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন মন্ত্রী। গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের ক্যাম্পাস ভবন না থাকায় শিগগিরই তা নির্মাণের উদ্যোগ নিতে তিনি নির্দেশ দেন।
জেলা বা উপজেলায় স্বাস্থ্য কেন্দ্র, আইএইচটি ও ম্যাটসের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মকর্তা কর্মচারীর শুন্যতা পূরণে দ্রুত উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তিনি।
মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার সাফল্য ধরে রাখতে হলে কোনো রকমের সমন্বয়হীনতা মেনে নেয়া হবে না। হাসপাতালের সংস্কার কাজে শিথিলতা অথবা প্রয়োজন জনবল না থাকার কারণে তৃণমূলের মানুষের জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উদ্যোগ ব্যাহত যেন না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ