News Bangla 24 BD | ‘এসইজেড পরিচালনায় বেপজা সাফল্য দেখাতে সক্ষম হবে’ - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

‘এসইজেড পরিচালনায় বেপজা সাফল্য দেখাতে সক্ষম হবে’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলো (ইপিজেড) সফলভাবে পরিচালনায় বেপজার ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, ইপিজেডের মত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) পরিচালনায়ও বেপজা সাফল্য দেখাতে সক্ষম হবে।
তিনি বলেন, বেপজা বিনিয়োগ আকর্ষণ এবং পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে রফতানি বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি বিশ্বাস করি ইপিজেডের মত অর্থনৈতিক অঞ্চল পরিচালনায়ও বেপজা সাফল্যের পরিচয় দিবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেপজা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন-২০১৮’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে তার সরকার বেসরকারি খাতের উন্নয়নে কাজ শুরু করে। দেশে বিনিয়োগ আকর্ষণের জন্য তার সরকারই প্রথম দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে বেপজা ইনভেস্টরস্ কনফারেন্স করেছিল।
এ বিভাগের অন্যান্য সংবাদ