News Bangla 24 BD | আজ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করবে। জাতীয় সংসদে বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

বৈঠক শেষে তিনি বলেন, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী তারা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্পিকারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচনের জন্য কমিশন সংসদ সচিবালয় এবং সংসদকে কী ধরনের সহযোগিতা করতে পারেন তা নির্ধারিত আছে। এ বিষয়ে আলোচনার জন্য তারা এসেছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে ভোটার তালিকা প্রণয়নের জন্য জাতীয় সংসদের কাছে সদস্যের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে নির্বাচনে এমপিরাই ভোট দিয়ে থাকেন। কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে চাইলে কোনো সংসদ সদস্যের সমর্থনেই মনোনয়ন নিতে হয়। আর সিইসি সে নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তার ভূমিকা পালন করেন।

সিইসি’র সঙ্গে বৈঠকের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সংসদ অধিবেশন চলাকালে যদি রাষ্ট্রপতি নির্বাচন হয়, তাহলে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করে। এজন্য মঙ্গলবার (২৩ জানুয়ারি) আমাকে চিঠি দিয়ে সময় চাওয়া হয়েছিল। সে আলোকে বুধবার প্রধান নির্বাচন কমিশনারসহ একটি প্রতিনিধি দল দেখা করেন।

স্পিকার বলেন, ইসির প্রস্তাবিত তফসিল অনুযায়ী নির্বাচনসহ এ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ৩৪৮ জন সংসদ সদস্য রয়েছেন। আমরা এই ভোটার তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছি। এই সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের এ পদে শপথ গ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ