বসানো হলো পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান
পদ্মাসেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯ নম্বর পিলারের উপর বসানে হয়েছে। দ্বিতীয় স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুটি ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা। এর আগে স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থান করে। দুপুরের দিকে ধূসর রঙে রাঙানো ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি পিলার দুইটির লিফটিং ফ্রেম ও বেয়ারিংয়ের উপর বাসানো হয়।
প্রথম স্প্যান বসানোর প্রায় চার মাস পর দ্বিতীয় স্প্যানটি স্থাপন করা হলো।
পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, ৩৫ নং পিলার এলাকা থেকে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার স্প্যানটি ক্রেনে করে নিয়ে যাওয়া হয় ৩৮ ও ৩৯ নং পিলার এলাকায়। ৩৮ নং পিলারের সঙ্গে ৭বি স্প্যানটিকে স্থায়ী ওয়েল্ডিং করে দেওয়া হবে। এরইমধ্যে লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে। স্প্যানটি পিয়ারের ওপর রাখার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সব কিছু মিলিয়ে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে।
গত ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। এরপর, বিভিন্ন সমস্যার কারণে আর কোনও স্প্যান বসানো সম্ভব হয়ে ওঠেনি। দ্বিতীয় স্প্যানটি বসানো হওয়ায় এখন সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হলো।

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 