ডিজিটাল আইনের নামে অধিকার হরণ করা হয়েছে: খালেদা জিয়া
ডিজিটাল আইনের নামে সত্য কথা বলার অধিকার হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলটির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, ডিজিটাল আইনের নামে নতুন কলাকৌশল করা হচ্ছে। সাংবাদিকরা মিডিয়া, টকশোতে যে সত্য কথা বলেন এতে তাদের গায়ে কাঁটা ফোটে। তারা সত্য কথাগুলো যাতে প্রচার করতে না পারে সেজন্য আইন করে জনগণের অধিকার হরণ করছে।
বিএনপি চেয়ারপারসন আরও বলেন, নির্বাহী কমিটির বহু কমিটির নেতা আজ কারাগারে। জনগণের সব গণতান্ত্রিক অধিকার সরকার কেড়ে নিয়েছে। যার প্রমাণ আজকের এই সভা। আমরা তো এ সভা এখানে করতে চাইনি।
আজ শনিবার বেলা ১১টার পর দলটির নেত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে রাজধানীর হোটেল লা মেরিডিয়েনে শুরু হয় এই সভা।

মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরুর পর স্বাগত ভাষণ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাগত বক্তব্য রাখেন।

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 