News Bangla 24 BD | নরসিংদীতে খালেদা জিয়ার গাড়িবহরে বাধা - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

নরসিংদীতে খালেদা জিয়ার গাড়িবহরে বাধা


নরসিংদীতে বাধার মুখে পড়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহর।

সোমবার বেলা ১১ টা ২০ মিনিটে নরসিংদীর বেলানগর বাজারের নরসিংদী জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ কিছু লোক নরসিংদী জেলা কারাগারের সামনে থেকে নৌকার স্লোগান দেয়। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে গাড়িবহরে বাধা দেয়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে গাড়িবহর সামনে আগায়।

বেলা ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর নরসিংদীর সবুজপাহাড় ডিগ্রি কলেজ অতিক্রম করছিল বলে জানা যায়।

সোমবার সকাল ৯ টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা হয় তার গাড়িবহর। সফরে বেগম খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ অনেকে।

বেগম খালেদা জিয়ার গাড়িবহর নয়াপল্টন অতিক্রম করার সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে কিছুক্ষণের জন্য থামে। এসময় কার্যালয়ে অবস্থানরত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদের পক্ষ থেকে শতাধিক নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গুলশান, তেজগাঁও , মহাখালী, কাকরাইল, মতিঝিল, সায়েদাবাদ ফ্লাইওভার হয়ে যাত্রাবাড়ী প্রতিটি পয়েন্টে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে বেগম খালেদার গাড়িবহরকে নিরাপত্তা দিয়ে পার করে দেয়।

নারায়ণগঞ্জের প্রবেশমুখে সাইনবোর্ড এলাকায় কয়েকজন কর্মী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন।

দুপুরের মধ্যেই তার সিলেটে পৌঁছার কথা। সিলেট সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের পর বিকাল ৩টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ)-এর মাজার জিয়ারত করবেন। সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

বেগম খালেদা জিয়া সর্বশেষ সিলেটে গিয়েছিলেন দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ৪ অক্টোবর। সে সময় আলিয়া মাদ্রাসা মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন।

এ বিভাগের অন্যান্য সংবাদ