News Bangla 24 BD | খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন নেতা–কর্মীরা - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন নেতা–কর্মীরা


সিলেট যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নেতা–কর্মীরা স্বাগত জানাচ্ছেন। তাঁরা সড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন। সড়কের দুপাশে পুলিশের উপস্থিতিও চোখে পড়ার মতো।

হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। তবে এটা কোনো নির্বাচনী প্রচারণা নয় বলে দাবি করেছেন, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ১০টায় তাঁর গাড়িবহর কাঁচপুর সেতু অতিক্রম করে। আর দুপুর ১২টার দিকে গাড়িবহরটি ছিল ভৈরবের কমলপুর এলাকায়।

পথে খালেদা জিয়াকে স্বাগত জানাতে এসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। আর আড়াইহাজার উপজেলার পাঁচমুখী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে জমায়েত হওয়ার চেষ্টা করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ নজরুল ইসলাম আজাদ তাঁর লোকজন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ নজরুল ইসলাম আজাদকে গ্রেপ্তার করে।

গাড়িবহরটি নরসিংদী অতিক্রম করার সময় সেখানে কিছুটা হট্টগোল হতে দেখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ