বিশৃঙ্খলা মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীই যথেষ্ট: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী ৮ ফেব্রুয়ারিকে ঘিরে বিএনপির বিশৃঙ্খলার আশঙ্কা সরকার উড়িয়ে দিচ্ছে না। পুলিশ থেকে বলা হয়েছে, নাশকতার বিষয়ে তাদের কাছে ইনফরমেশন আছে। বিএনপির আন্দোলন মানেই নাশকতা। তবে যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করে, সেটা মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীই যথেষ্ট।’
সোমবার দুপুরে সেতু ভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে ক্ষতিগ্রস্তদের পুনবার্সন কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি আরো বলেন, ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে আদালতের ওপর চাপ সৃষ্টি করতেই বিমানে না গিয়ে খালেদা জিয়া শোডাউন করে সড়ক পথে সোমবার সিলেট সফরে যান। তার সঙ্গে লোকজন আছে-সেটা দেখাতে চান। একই সঙ্গে পলিটিকাল প্রেসার সরকারের ওপর সৃষ্টি করতে চান। মাজার জিয়ারতটা তার লক্ষ্য নয়।
ওবায়দুল কাদের বলেন, সিলেট সফরে খালেদা জিয়ার এজেন্ডা হচ্ছে সেখানে মাজার জিয়ারত করা। তবে মাজার জিয়ারত করার জন্য তিনি রাস্তায় শো-ডাউন করবেন, রাস্তা দখল করলে পুলিশ সেখানে বাধা দেবেই। রাস্তা দখল করলে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার যানজট হয়ে যাবে। আবার ঢাকা-সিলেট অত্যন্ত ব্যস্ত মহাসড়ক। এখানে যানবাহন, পণ্য পরিবহন, যাত্রী পরিবহন- সবদিক থেকেই এটা অত্যন্ত ব্যস্ততম একটা মহাসড়ক। এখানে তো তার মাজার জিয়ারতের জন্য এ রাস্তা দিয়ে যাওয়ার দরকার ছিল না। সিলেটে তিনি ফ্লাইটে যেতে পারতেন। যেহেতু তার কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, যেটা ঘোষিত হয়েছে সেটা হচ্ছে তিনি শাহ জালাল, শাহ পরাণের মাজার জিয়ারত করতে যাবেন।
বিএনপি নির্বাচনী প্রচারণা শুরু না করলেও কোথাও তারা দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না বলে বিএনপির অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কোনো প্রচারণার তো দরকার ছিল না, তার লক্ষ্য ছিল মাজার জিয়ারত। মাজার জিয়ারত হলে তিনি পথে পথে কেন রাস্তা দখল করবেন, রাস্তায় অবরোধ সৃষ্টি করবেন? মাইলের পর মাইল যানজট সৃষ্টি করবেন? মানুষকে ভোগান্তির মুখে ঠেলে দেওয়া তো রাজনীতির ভাষা নয়। এটা তো হতে পারে না। তিনি বলেন, আমরা তো তাকে একজন দায়িত্বশীল নেতা হিসেবে ভাবি। তার কাছ থেকে দায়িত্বশীল আচরণ দেশের মানুষ প্রত্যাশা করে। রাস্তা দখল করে শো-ডাউন করা কিন্তু দায়িত্বশীলতা না।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 