News Bangla 24 BD | রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে সুইস প্রেসিডেন্ট - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে সুইস প্রেসিডেন্ট


মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার গেছেন সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে।

সুইস এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার বিমান বন্দরে পৌছেন সুইস প্রেসিডেন্ট। এ সময় তার সঙ্গে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শামিম আহসান, চিফ অব প্রটোকল এ কে এম শহিদুল করিম।

কক্সবাজার বিমানবন্দরে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে স্বাগত জানান, রোহিঙ্গা শরণার্থী কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আবুল কালাম, জেলা প্রসাশক মোহাম্মদ আলী হোসেনসহ আইওএম, ইউএনএইচসিআরসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বিদেশি সংস্থার প্রতিনিধিরা।

বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীরা প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতাল পরিদর্শন শেষে কক্সবাজার শহর থেকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁদের।

গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। রোহিঙ্গা পুনর্বাসনে অতিরিক্ত ১০৭ কোটি ৪৯ লাখ টাকা সহায়তার ঘোষণা দেন তিনি।

সন্ধ্যায় যোগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদের দেয়া নৈশভোজে। চারদিনের সফরে রোববার বাংলাদেশে আসেন সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে।

এ বিভাগের অন্যান্য সংবাদ