News Bangla 24 BD | রোববার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

রোববার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী


ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর ৪১তম সম্মেলনে যোগ দিতে আগামী রোববার ইতালি ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, রোমভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাড) বার্ষিক কাউন্সিলে যোগ দিতে ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনা এ সফরে যাচ্ছেন। এ কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি।

সফরকালে শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও পরিবেশ খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাটিকান সিটি সফরে যাবেন এবং ভ্যাটিকান রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন এবং ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফর করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ