News Bangla 24 BD | খালেদা আক্তার ও কাজী হায়াতৎকে অনুদানের চেক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

খালেদা আক্তার ও কাজী হায়াতৎকে অনুদানের চেক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা আনুমানিক পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে শতাধিক নাটকেও অভিনয় করেছেন। অবশ্য জীবন সায়াহ্নে এসে গুণী এ অভিনেত্রী এখন বেকার। শুধু তাই নয়, অসুস্থ হয়ে বাসায় দিন পার করছেন।
খালেদা আক্তার কল্পনার ডান চোখে গ্লুকোমা, রেটিনায় রক্তপাত আর কর্নিয়ার আলসার থেকে ইনফেকশন হয়ে মারাত্মক আকার ধারণ করেছে। শুধু বাম চোখ দিয়ে দেখছেন। ঢাকায় চিকিৎসা নেয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই থেকে ছানি অপারেশনও করিয়েছেন তিনবার। এরপর কলকাতার শঙ্কর নেত্রালয়ে প্রতি চার মাস পর চিকিৎসা করালেও ডায়াবেটিস থাকায় এ চিকিৎসা দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল হয়ে পড়েছে। যেটি ব্যয়ভার তিনি বহন করতে পারছিলেন না। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য কামনা করেছিলেন। অবেশেষে সাড়া পেলেন তিনি।
খালেদা আক্তার কল্পনাকে ১০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে এ অভিনেত্রীর হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন প্রধানমন্ত্রী নিজে। পাশাপাশি স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা কাজী হায়াৎকেও ১০ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে।
খালেদা আক্তার কল্পনার মতো কাজী হায়াৎও দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত। তাদের চিকিৎসার জন্য গতকাল শুক্রবার গণভবনে অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।
এ বিভাগের অন্যান্য সংবাদ