News Bangla 24 BD | অবস্থান কর্মসূচি থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

অবস্থান কর্মসূচি থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া অবস্থান কর্মসূচি থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন তারা।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছে বিএনপি। এর আগে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন তারা। এই কর্মসূচিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারাও অংশ নিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর কারণে তার শক্তি অনেক বেড়ে গেছে। দেশনেত্রীকে কারাগার থেকে এ দেশের মানুষ অতিসত্বর বের করে আনবো।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি তিনি এ কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, সরকার মনে করেছে- দলের ভেতরে ভাঙন শুরু হবে। নেতাকর্মীর শূণ্যতায় ভুগবে বিএনপি। কিন্তু লক্ষ লক্ষ মানুষ বেগম খালেদা জিয়ার পেছনে রয়েছেন। আগের চেয়ে বিএনপির নেতাকর্মীরা আরো অনেক বেশি শক্তি নিয়ে মাঠে নেমেছে।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জনমানবশূন্য একটি পরিত্যক্ত কারাগারে পাঠানে হয়েছে। সারা দেশে নেতাকর্মীদের নামে প্রচুর মামলা দেয়া হয়েছে। মামলা করা হয়েছে ১৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে। তিনি বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোন অধিকার নেই, আগেও ছিল না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জয়নাল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ।

এছাড়া ২০ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির শাহাদত হোসেন সেলিম, ন্যাপের গোলাম মোস্তফা ভূইয়া, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনডিপির মঞ্জুর হোসেন ঈশা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান নিরব, পিজিপির আব্দুল মতিন সাউদ প্রমুখ।

পুলিশি বাধার কারণে কয়েক বার অবস্থান কর্মসূচির ভেন্যু পরিবর্তন হয়। প্রথমে প্রেসক্লাব ও পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অবস্থান কর্মসূচি হওয়ার কথা থাকলেও অবস্থান কর্মসূচী পালন করতে দেয়নি পুলিশ। পরে তা নয়াপল্টনে অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ