বিএনপি নেতা হাসান সরকার দুই দিনের রিমান্ডে
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড দিয়েছেন গাজীপুরের একটি আদালত। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের প্রতিষ্ঠিত একটি এতিমখানা মাদরাসা থেকে হাসান সরকারকে গ্রেফতার করে পুলিশ। পরে টঙ্গী মডেল থানায় পুলিশের দায়ের করা একটি রাজনৈতিক মামলায় তাকে আদালতের মাধ্যমে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার মামলার ধার্য তারিখে সকাল ৯টায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুর কোর্ট হাজতে আনা হয়। বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে হাজির করে পুলিশ। দুপুর ১২টায় কোর্ট পুলিশ কর্মকর্তা সাইদুল ইসলাম আদালতে মামলার নথি উপস্থাপন করেন। এসময় হাসান সরকারসহ মামলার ৭ আসামীর উপস্থিতিতে তাদের ১০ দিনের রিমান্ড ও জামিনের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট মো. শহীদুল ইসলাম সাবেক এমপি হাসান উদ্দিন সরকারসহ সকল আসামীর জামিন নামঞ্জুর করেন এবং প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাসান উদ্দিন সরকারের পক্ষে গাজীপুর বারের সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স, বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী শহীদুজ্জামান, সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এদিকে শুনানী চলাকালে হাসান সরকারের মুক্তির দাবীতে আদালতের বাইরে গাজীপুর জেলা ও মহানগর মহিলা দলের মানববন্ধন চলছিল। একইসাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক কারাবন্ধীর মুক্তির দাবীতে জেলা বিএনপি কার্যালয়ে অবস্থান কর্মসূচী চলছিল জেলা বিএনপির। হাসান উদ্দিন সরকারের আইনজীবী গাজীপুর বারের সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স বলেন, হাসান উদ্দিন সরকার একজন বীরমুক্তিযোদ্ধা ও বয়ষ্ক প্রবীন রাজনীতিক। গাজীপুরে অর্ধশতাদিক শিক্ষা প্রতিষ্ঠান গড়াসহ জেলায় তার অনেক অবদান রয়েছে। তাকে রাজনৈতিক কারণে হয়রাণীর উদ্দেশ্যেই মিথ্যা সাজানো ঘটনার মামলায় আসামী করা হয়েছে। আদালত রাজনৈতিক হয়রাণীর বিষয়টি বিবেচনায় না নিয়ে তার জামিন না মঞ্জুর করে তাকে অন্যায়ভাবে রিমান্ড দিয়েছেন। আমরা উচ্চতর আদালতে তার জামিন আবেদনের প্রক্রিয়া শুরু করেছি।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের 