News Bangla 24 BD | দেশকে মাদকমুক্ত করতে সচেতন হতে হবে- মামুন-অর-রশিদ পি.পি.এম - News Bangla 24 BD
News Head
 বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের নির্দেশনা দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

দেশকে মাদকমুক্ত করতে সচেতন হতে হবে- মামুন-অর-রশিদ পি.পি.এম


ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ- মোঃ মামুন-অর-রশিদ পি.পি.এম (আইজিপি পদকপ্রাপ্ত) বলেছেন, দেশকে মাদকমুক্ত করতে চাইলে সবাইকে সচেতন হতে হবে।
এক সাক্ষাৎকারে তিনি আরোও বলেন, মাদকে যুবসমাজ আক্রান্ত হওয়ার পূর্বেই। পিতা-মাতাকে নজর দিতে হবে ছেলে-মেয়ে কোথায় কার সাথে মিশছে তার খোঁজ খবর নিতে হবে। নিজেদের মধ্যে সমন্বিত উদ্যোগ নিতে না পারলে মাদক থেকে যুবসমাজকে বাঁচানো যাবে না। মাদকমুক্ত সমাজ গঠনের জন্য আমাদের নিজেদেরই সচেতন হতে হবে।
তিনি আরোও বলেন, মাদককে সব ধর্মেই নিষিদ্ধ করেছে। যে কোন শিশুই মাদক ইয়াবা সেবনে জড়িয়ে যায় শুধু তার পারিপার্শিক অবস্থার কারণে। বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার স্বপ্ন দেখছে। আমরা তুলনামূলকভাবে অনেক এগিয়েছি। মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের সব ধরনের অর্জন ধুলিস্যাৎ হয়ে যাবে।
অফিসার ইনচার্জ আরোও বলেন, মাদকাসক্তরা শুধু নিজেদের মেধা ও জীবনী শক্তিই ধ্বংস করছে না, তারা সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলাও বিঘ্নিত করছে নানাভাবে। যেসব পরিবারের সদস্য নেশাগ্রস্ত হয়েছে, সেসব পরিবারের দুর্দশা অন্তহীন। জীবন বিধ্বংসী এ নেশার কবলে পড়ে অসংখ্য তরুণের সম্ভাবনাময় জীবন নিঃশেষিত হচ্ছে। মাদকাসক্তি আসলে নেশাগ্রস্ত ব্যক্তির বিবেক-বুদ্ধি, বিচারক্ষমতা, নৈতিকতা, মূল্যবোধ, ব্যক্তিত্ব, আদর্শ সব কিছুকে খেয়ে ফেলে।
তিনি আরোও বলেন, আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবন থেকে মাদকদ্রব্য উৎখাত এবং মাদকাসক্তি নির্মূল করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি দরকার মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ, সচেতনতা বৃদ্ধি, সামাজিক উদ্বুদ্ধকরণ এবং ব্যাপক সামাজিক আন্দোলন। এর জন্য প্রত্যেক ব্যক্তির মধ্যে সচেতনতা জাগাতে হবে। প্রতিটি পরিবারপ্রধানকে সতর্ক ও সক্রিয় হতে হবে। পারিবারিক অনুশাসন, নৈতিক মূল্যবোধ ও সুস্থ ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে। মাদকের বিরুদ্ধে বর্তমান বিশ্বব্যাপী যে যুদ্ধ ও আন্দোলন, তার সূতিকাগার হতে হবে পরিবার। জনগণকে প্রাণঘাতী নেশার ভয়াবহ থাবা থেকে রক্ষার জন্য মাদকের বিরুদ্ধে গণমাধ্যমকে উদ্বুদ্ধ করতে হবে, এর কুফল সম্পর্কে ব্যাপকভাবে তথ্য প্রদান করতে হবে। ‘মাদক যেন আমাদের নিয়ন্ত্রণ না করে এবং আমরাই মাদককে নিয়ন্ত্রণ করব সৃজনশীলতা, কল্যাণ, শান্তি ও সৌন্দর্যের জন্য’—এটাই হোক আমাদের সকলের চলার পাথেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ