News Bangla 24 BD | বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের নির্দেশনা দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। সরকার কোন শান্তিপূর্ণ সমাবেশ বা মিটিং সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক, কোনটাতেই বাধা দিচ্ছে না। পারমিশন দেয়ার সময় আমাদের আবেদন থাকছে যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে করা হয়।
আজ শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির এর আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি-২ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
২২ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি সভা সমাবেশ এর উপর ডিএমপি কমিশনার যে নিষেধাজ্ঞা জারি করেছে তা এখনো প্রত্যাহার হয়নি। সেটা প্রত্যাহার হলে কোথায় সমাবেশ করলে শান্তি শৃংখলা বিঘ্নিত হবে না- তা পুলিশ কমিশনার স্থির করবেন। তিনি বলেন, স্থান নির্ধারণ করবেন ডিএমপি কমিশনার।
পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকাদির চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
এ বিভাগের অন্যান্য সংবাদ