News Bangla 24 BD | বহুমুখী ব্যবহারে চা শিল্প আরও সমৃদ্ধ করা সম্ভব : প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের নির্দেশনা দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

বহুমুখী ব্যবহারে চা শিল্প আরও সমৃদ্ধ করা সম্ভব : প্রধানমন্ত্রী


বহুমুখী ব্যবহারের মাধ্যমে চা শিল্পকে অারও সমৃদ্ধ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চা শুধু পানীয় হিসেবে রাখলে চলবে না। এর বহুমুখীকরণ করতে হবে। চায়ের পাতা দিয়ে শ্যাম্পু, সাবান, লোশন ও অাচারসহ অনেক কিছু প্রস্তুত করা সম্ভব। চায়ের পাতা দিয়ে টি-কোলা উৎপাদনে গবেষণা চলছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা অান্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল পুস্পগুচ্ছতে এ অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় অাসার পর বঙ্গবন্ধু শিল্পমন্ত্রী হিসেবে চাকে শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে দেশে ৮ কোটি ৮৫ লাখ কেজি চা উৎপাদন হচ্ছে। এ শিল্পে ৩ লাখ শ্রমিক প্রত্যক্ষভাবে জড়িত। যার অধিকাংশই নারী। ১৯৫৭-৫৮ সালে বঙ্গবন্ধু চা বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থায় চা শিল্প প্রসারের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় চা শিল্প অাজ অগ্রসরমান শিল্প।

তিনি বলেন, পূর্বের তুলনায় বর্তমানে চায়ের ব্যবহার অনেকগুণ বেড়েছে। দেশীয় বাজারের সঙ্গে বিদেশেও চা রফতানির পরিমাণ বেড়েছে। এছাড়া ধানের মতো খরা সহিষ্ণু ও বৃষ্টি সহিষ্ণু চা উৎপাদনের প্রক্রিয়াও চলছে।

এ সময় চা বাগানের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়া এবং তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য চা বাগানের মালিকদের প্রতি অাহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ