News Bangla 24 BD | একজন মুজিব ছিল বলে দেশ স্বাধীন হয়েছে পার্বতীপুরে শহীদ মিনারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী - News Bangla 24 BD
News Head
 বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের নির্দেশনা দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

একজন মুজিব ছিল বলে দেশ স্বাধীন হয়েছে পার্বতীপুরে শহীদ মিনারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সকল প্রাথমিক বিদ্যালয়ে স্ব-উ˜্যােগে নির্মিত ২০৬টি শহীদ মিনারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে ষ্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং স্ব-উদ্যোগে শহীদ মিনার নির্মানের উদ্যোক্তা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি। এসময় তিনি বলেন, একজন শেখ মুজিব ছিলো বলে দেশ স্বাধীন হয়েছে আর জননেত্রী শেখ হাসিনা আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। শহীদ মিনার থেকে কোমলমতি শিক্ষার্থীরা আমাদের ভাষা শহিদ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সমন্ধে জানতে পারবে। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার ও নির্মিত শহিদ মিনারের সহযোগী উদ্যোক্তা আহসান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীম. উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র মেনহাজুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, ষ্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি প্রধান শিক্ষক সৈয়দা নুজহাত জেরিন, সহকারী শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীসহ উপজেলার ভিভিন্ন বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ