দেশে প্রযুক্তির বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা–তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী
বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে জিলা স্কুল মাঠে আয়োজিত তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন প্রযুক্তির দিক দিয়ে দেশ আর পিছিয়ে নেই। কারণ দেশে প্রযুক্তির বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা ১১টায় বেলুন উড়িয়ে তিনদিনব্যাপী ডিজিটাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ।
উদ্ভাবনী অনুষ্ঠানে পলক আরো বলেন, সরকারি আযিযুল হক ও শাহসুলতান কলেজকে প্রযুক্তির আওতায় আনার কাজ চলছে। শিক্ষার্থীদের প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে তোলা হবে।এজন্য সফটওয়্যার টেক নলেজ পার্ক তৈরি করা হবে। ডিজিটাল কার্যক্রম শুরু হলে সেখানে কমপক্ষে এক লাখ তরুণ বেকারের কর্মসংস্থান হবে।
জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 