শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যরা বিশ^ব্যাপি প্রশংসা অর্জন করেছে-প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.গরহর রিজভী বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা যে ভূমিকা পালন করছেন তা বিশ^ব্যাপি প্রশংসা অর্জন করেছে। শান্তিরক্ষা মিশনে যারা কাজ করছেন তারা আসলে শান্তি ও মানবতার দূত হিসেবে কাজ করছেন। ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে আরো বাংলাদেশীরা কাজ করার সুযোগ পাবে এবং এভাবেই বাংলাদেশ বিশে^ শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আরো জোরালো ভূমিকা পালন করতে সক্ষম হবে।
ড. গওহর রিজভী সোমবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) সেন্টারে ইউএস প্যাসিফিক কমান্ড দ্বারা পরিচালিত মাল্টিন্যাশনাল পিসকিপিং ইভেন্টের আওতায় শান্তিরক্ষা কার্যক্রমের উপর পরিচালিত ‘অনুশীলন শান্তিদূত-৪’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং অফিস অব গ্লোবাল প্রোগ্রাম- এর পরিচালক মাইকেল এল স্মিথ।
উল্লেখ্য মাল্টিন্যাশনাল পিস কিপিং ইভেন্ট প্রতি বছর বিভিন্ন দেশে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজেন্দ্রপুর সেনানিবাসে বিপসট সেন্টারে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ‘অনুশীলন শান্তিদূত-৪’। অনুশীলন কার্যক্রমে ২১ টি দেশের মোট ১১২৩ জন অংশগ্রহণ করেন। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, কম্বোডিয়া, ফিজি, ঘানা, গ্রেট ব্রিটেন, ইন্দোনেশিয়া, জর্ডান, কির্ঘিজস্থান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, পেরু, ফিলিপাইন, রুয়ান্ডা, সেনেগ্যাল, সিয়েরালিওন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, ইউএসএ ও ভিয়েতনাম।
অনুশীলনের অন্যতম বিষয়বস্তু হিসেবে ইউএন মিশন এলাকায় গমনপূর্ব প্রশিক্ষণ, পারস্পারিক যোগাযোগ ও শান্তিরক্ষা কার্যক্রমের মূল বিষয়গুলোর উপর ধারনা প্রদান করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী শীর্ষ দেশসমূহের মধ্যে অন্যতম।

কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 