গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডিপি ফুডস নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কোনাবাড়ী আমবাগ বোর্ড ঘর এলাকায় জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান।
অভিযানে ডিপি ফুডসের বিরুদ্ধে একাধিক অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ, বিভিন্ন পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং খাদ্যপণ্য যথাযথভাবে ঢেকে না রাখা।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক দীপংকর চন্দ্র দেবনাথকে (৩২) ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পুনরায় এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা 