News Bangla 24 BD | গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২


গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি এলাকার হুমায়ুন কবিরের ছেলে মোঃ ইমন শাহরিয়ার (২৮) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ শরিফ (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভোগড়া এলাকার একটি ওয়ার্কশপের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করে ইমন শাহরিয়ার ও শরিফকে আটক করেন। পরে তাদের হেফাজতে থাকা ঢাকা মেট্রো-ড-১৪-০৩৬১ নম্বরের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিকালে কাভার্ড ভ্যানের ভেতরে রাখা পাঁচটি বস্তার মধ্যে বিশেষ কায়দায় মোড়ানো মোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার জসিম নামের এক ব্যক্তি তাদের কাছে গাঁজার চালান হস্তান্তর করেন। পরে গাজীপুরে সোহেল নামের আরেক ব্যক্তির কাছে ওই চালান পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ ঘটনায় বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(গ)/৪১ ধারায় মামলা নং-৪৯, তারিখ ২৫/০৬/২০২৬ রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের পলাতক হওয়ার আশঙ্কায় গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ