News Bangla 24 BD | গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নিহত ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা

গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে আসন্ন রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| আজ বৃহস্পতিবার সকলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়| সভায় অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁদের মতামত ও বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন| পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন| তিনি সকলকে পারস্পরিক সহযোগিতা ও সমš^য়ের মাধ্যমে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান|
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন এবং আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, গাজীপুর মহানগর, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, গাজীপুর মহানগর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাজীপুর মহানগর, সভাপতি, কাশিমপুর কালী মন্দির, গাজীপুর মহানগর, সভাপতি, শ্রী শ্রী জয়কালী মন্দির, সাধারণ সম্পাদক, ইস্কন গাজীপুরসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ|

এ বিভাগের অন্যান্য সংবাদ