News Bangla 24 BD | টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা

টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন


গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোনে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজ এবং একযোগে ৫৭টি ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় টঙ্গীর সুর তরঙ্গ রোডের প্রবেশমুখে আয়োজিত অনুষ্ঠানে তিনি ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে টঙ্গী অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও নির্মাণকাজেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীকে উন্নত নাগরিক সেবা প্রদান, জলাবদ্ধতা নিরসন এবং নিরাপদ ও আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে ড্রেন পরিষ্কার কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রমও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, জলাবদ্ধতা হ্রাস এবং নাগরিক দুর্ভোগ কমানোর লক্ষ্যে ৫৭টি ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ৫১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন তিনটি সড়ক প্রকল্প সম্পন্ন হলে টঙ্গী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নগরবাসীর যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ