News Bangla 24 BD | গাজীপুর প্রেসক্লাবে খায়রুল সভাপতি, রাহিম সম্পাদক নির্বাচিত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুর প্রেসক্লাবে খায়রুল সভাপতি, রাহিম সম্পাদক নির্বাচিত


গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৮-১৯ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো: খায়রুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন/বৈশাখী টিভি) সভাপতি ও রাহিম সরকার (দৈনিক জনতা/বিজয় টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুল হক (দৈনিক জনসংবাদ), সহ-সভাপতি মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান (দৈনিক আজকের প্রভাত), সাংগঠনিক সম্পাদক মো. জানে-এ-আলম (সাপ্তাহিক ঘটনার আড়ালে), কোষাধ্যক্ষ হাজীনুর রহমান শাহীন (দি ইনডিপেন্ডেন্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম (দৈনিক আমাদের কন্ঠ), দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন (দৈনিক আজকের জনতা), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক সারওয়ার হোসেন (সাপ্তাহিক আজকের গাজীপুর) এবং নির্বাহী সদস্য পদে মো. মুজিবুর রহমান (দৈনিক ইত্তেফাক), অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), শাহ সামসুল হক রিপন (দৈনিক যুগান্তর), আবুল হোসেন (যায়যায়দিন), শরীফ আহমেদ শামীম (দৈনিক কালের কন্ঠ), মো. আমিনুল ইসলাম (জাগোনিউজ) ও মো. হুসাইন ইমাম (দৈনিক মাতৃছায়া)।
বিজয়ীদের মধ্যে সহ-সভাপতি মো. আলমগীর হোসেন এবং ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক পদে সারওয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ