News Bangla 24 BD | মাংসপেশিতে খিল ধরলে করণীয় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অনেকেরই পেশিতে খিল ধরার সমস্যা হয়। এটি বেশ অস্বস্তিকর। কিছু পদক্ষেপ নিলে এটি কমানো যায়।

মাংসপেশিতে খিল ধরলে করণীয়
যদি ঊরুর পেছনের মাংসপেশিতে হয়, তাহলে রোগীর হাঁটু সোজা করুন এবং এক হাতে গোড়ালির নিচে ধরে পা সোজা করে ওপরে তুলুন। অন্য হাতে হাঁটু চেপে ধরুন, যাতে হাঁটু না ভাঙে। এবার আক্রান্ত মাংসপেশি মালিশ করুন আস্তে আস্তে।

যদি ঊরুর সামনের দিকের মাংসপেশিতে হয়, তাহলে হাঁটু ভেঙে উল্লিখিত পদ্ধতি অনুযায়ী ঊরুর সামনের মাংসপেশি মালিশ করুন। পায়ের ডিমের মাংসপেশিতে খিল ধরলে

১. রোগীর হাঁটু সোজা করুন।

২. আস্তে আস্তে পায়ের পাতা ওপরের দিকে, অর্থাৎ হাঁটুর দিকে ঠেলে দিন বা টানুন।

৩. তারপর আক্রান্ত মাংসপেশি মালিশ করুন।

৪. সেরে যাওয়ার পর চিকিৎসকের পরামর্শক্রমে ক্যালসিয়াম ট্যাবলেট বড়দের ৫০০ মিলিগ্রাম করে দিনে দুবার এবং শিশুদের ক্ষেত্রে ২৫০ মিলিগ্রাম করে দৈনিক দুবার খেতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ