খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের ও সমন জারির প্রতিবাদে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা
ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের ও সমন জারির প্রতিবাদে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন
মামলার বাদী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় এ মামলা দায়ের করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের আদালত শুনানি শেষে অপরাধ আমলে গ্রহন করে বেলা সোয়া ১২টার দিকে আগামী ৩ মার্চ আদালেেত হাজির হতে খালেদার বিরুদ্ধে সমন জারি করেন ।
সকালে মামলা দায়েরের পর থেকেই আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা। মাঝে শুনানি চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। আদালত সমন জারির পর ফের বিক্ষোভ শুরু করেন।
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে ২৫/৩০ জন আইনজীবী বিক্ষোভে অংশ নিচ্ছেন। তারা মামলা ও সমন প্রত্যাহারের দাবিতে স্লোগান দিচ্ছেন।
গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এতো লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে’। এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 