News Bangla 24 BD | আমি রাজাকার ছিলাম না: মুসা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের বলেছেন, ১৯৭১ সালে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলাম। আমার বিরুদ্ধে রাজাকারের যে অভিযোগ করা হয়, তা ভিত্তিহীন। আমি কখনয় রাজাকার ছিলামনা। একটি গোষ্টি আমাকে হেও করতে অপপ্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যাতলয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।

প্রিন্স মুসা বলেন, ‘১৯৭১ সালের ২১ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী আমাকে গ্রেফতার করে। ৯ ডিসেম্বর আমি মুক্তি পাই। ওই সময় পাকিস্তানি বাহিনী আমার ওপর অমানুষিক নির্যাতন চালায়।’

তিনি বলেন, সুইস ব্যাংকে ১২ বিলিয়ন ডলার সহ আমর অন্য সব সম্পদের তথ্য আমি দুদককে দিয়েছি ।অসুস্থ থাকায় আমি দুদকের কাছে সময় চেয়েছিলাম। তারা আমাকে সময় দেওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানায় তবে আরোও কিছুদিন সময় দিলে ভাল হত।

এর আগে আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের দুর্নীতি দমন কমিশনে (দুদকে)দেহরক্ষী নিয়ে হাজির হন।আজ ১০ .৫০ মিনিটে ঢাকা গ-৩৫০০৮১ নম্বরের সাদা গাড়িতে করে আসেন সুসা। তার সাথে আসা আটটি গাড়িতে ১৭জন দেহরক্ষীসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। হাজির হওয়ার পরই তাকে দুদকের দ্বিতীয়তলায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী ।

জিজ্ঞাসাবাদের সময় বেলা ১১টায় থাকলেও এর ১০ মিনিট আগেই সকাল বিশাল গাড়ির বহর আর সুসজ্জিত ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী নিয়ে দুদকের সামনে আসেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের। ভেতরে যাওয়া যাবে না জেনে মূল ফটকের বাইরে নেমে একা ভেতরে যান তিনি।

কালো রঙের ব্লেজারের সঙ্গে তার পরনে রয়েছে সাদা শার্ট, লাল রঙের টাই এবং সোনালী রঙের রোলেক্সের হাতঘড়ি। পায়ের জুতা হীরায় খচিত বলে তার বহরে থাকা একাধিক ব্যক্তি জানিয়েছেন।

এমন সুসজ্জিতভাবেই সাদা রঙের মার্সিডিঞ্জ বেঞ্জে চড়ে রাজকীয় কায়দায় দুদকের জিজ্ঞাসাবাদে আসেন মুসা বিন শমসের। দুদকে প্রবেশ করার আগে তার সামনে ও পেছনে এক ডজন গাড়ি ছিলো। ৬ জন নারী দেহরক্ষীসহ প্রায় ৫০ জনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও কর্মকর্তা নিয়ে দুদকের জিজ্ঞাসাবাদে তিনি আসেন। বাইরে তার নিরাপত্তা কর্মীদের হাতে ওয়াকিটকিও দেখা গেছে।

প্রসঙ্গত,মুসার জন্ম ১৯৫০ সালের ১৫ অক্টোবর ফরিদপুরে। তিনি ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান। ড্যাটকোর মাধ্যমে তার প্রতিষ্ঠানটি জনশক্তি রফতানি করে। বাংলা উইকিপিডিয়ায় মুসা বিন শমসেরকে ‘বিজনেস মোগল’ এবং ‘প্রিন্স মুসা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান।

গত ৪ জানুয়ারি মুসাকে তলব নোটিশ পাঠিয়ে ১৩ জানুয়ারি বুধবার মুসার সম্পদের হিসাব চায় দুদক। কিন্তু একদিন আগে মুসা অসুস্থতার কথা বলে দুই মাস সময় চেয়েছেন। কিন্তু তাকে ২৮তারিখ পর্যন্ত সময় দিয়েছিল দুদক।

এ বিভাগের অন্যান্য সংবাদ