News Bangla 24 BD | আদালতকে প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরে পরিণত করার চেষ্টা-রুহুল কবির রিজভী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আদালতকে প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরে পরিণত করার চেষ্টা–রুহুল কবির রিজভী


আদালতের কোন স্বাধীনতা নেই, সকল মামলা আজ শাসক দলের ইচ্ছায় হয়। আদালতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইভেট সেক্টরে পরিণত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

তিনি আইনমন্ত্রীর উদ্দেশে চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘আইনমন্ত্রী বলেছেন, ‘‘বিচারপতিরা অবসরে গেলেও রায় লিখতে পারবেন।’’ আমি বলব, তিনি আইনের দৃষ্টিতে মিথ্যা বলছেন, অন্যায় কথা বলছেন। কারণ অবসরে গেলে একজন বিচারপতির শপথ থাকে না।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘উচ্চ আদালতের কলঙ্ক সাবেক বিচারপতি খায়রুল হক দেশের সকল রক্তপাত ও হানাহানির জন্য দায়ী। তার অপকর্মকে ঢাকার জন্যই খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। পাপ কখনো চাপা থাকে না। জনতার আদালতে পাপীদের বিচার হবেই।’

আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ