News Bangla 24 BD | বিএনপি নেতা এ্যানীকে ঢাকা থেকে কাশিমপুরে স্থানান্তর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা এ্যানীকে ঢাকা থেকে কাশিমপুরে স্থানান্তর


গাজীপুর প্রতিনিধি
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে এ্যানীকে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারে পৌঁছায় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন। পরে তাকে কাশিপুর কারাগার পার্ট-২ তে স্থানান্তর করা হয়।
কাশিমপুর কারাগার-২ এর জেলার নাসিরউদ্দিন জানান, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ১২টার দিকে কাশিমপুর কারাগারে আনা হয়। সরকার বিরোধী আন্দোলনে নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া নয়টি মামলায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গত বৃহস্পতিবার ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারির মধ্যে পুলিশের করা এসব মামলার একটিতে হত্যা এবং বাকিগুলোতে নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ