News Bangla 24 BD | লাখো মানুষকে সজীব রাখার জন্য দেশে অনেক পর্যটন ও বিনোদন কেন্দ্রের দরকার....তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

লাখো মানুষকে সজীব রাখার জন্য দেশে অনেক পর্যটন ও বিনোদন কেন্দ্রের দরকার….তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু


গাজীপুর প্রতিনিধি
তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কর্মজীবি লাখো মানুষের সজীব রাখার জন্য দেশে অনেক পর্যটন, বিনোদন ও আনন্দ কেন্দ্রের দরকার। এতে দেশের উন্নয়ন হবে এবং একই সঙ্গে বিভিন্ন উন্নতমানের পর্যটন কেন্দ্র, বিশ্রাম কেন্দ্র, বিনোদন কেন্দ্র গড়ে উঠবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারী খাতকেও এগিয়ে আসতে হবে। তিনি শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্দাবাড়ী এলাকায় ঢাকা রিসোর্টের উদ্বোধন এবং তথ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, তথ্য সচিব মরতুজা আহমদ, অতিরিক্ত সচিব এস এম হারুন-অর রশিদ, এএস এম মাহবুবু হক, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল কবীর, পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. এমারত হোসেন সোহাগ এবং তথ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
মন্ত্রী আরো বলেন, ২০১৬ সালকে সরকার পর্যটন বছর হিসেবে ঘোষনা করেছে। এই পর্যটন সালকে সাফল্যমন্ডিত করতে বলে আমাদের দেশের ভিতরে যে ১৬ কোটি মানুষ রয়েছে তাদের পর্যটনের প্রতি আকৃষ্ট করা দরকার। দেশের মানুষ যদি পর্যটনে আকৃষ্ট হয়, বিভিন্ন দর্শনীয় স্থান দেখেন, বিনোদন কেন্দ্রে যান তাহলে তা দেখে বিদেশীরা আকৃষ্ট হবেন। সেজন্য আগে দেশের মানুষকে পর্যটনে আকৃষ্ট করা এবং একই সঙ্গে বিভিন্ন উন্নতমানের পর্যটন কেন্দ্র, বিশ্রাম কেন্দ্র, বিনোদন কেন্দ্র গড়ে তোলার মধ্য দিয়ে কর্মমুখী মানুষকে সজীব রাখার জন্য আমাদের ভুমিকা রাখতে হবে। এর আগে মন্ত্রী ঢাকা রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে পার্কের সুইমিং পোল ও ভোজনাগার ঘুরে দেখেন। পার্কে আগতরা দিন ব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচীতে অংশগ্রহন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ