News Bangla 24 BD | ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু


আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে ব্রিফিংটি শুরু হয়। এতে এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের জানান মন্ত্রী।

নাহিদ জানান, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী।

এ বছর এসএসসি পরীক্ষায় কিছু পরিবর্তন থাকছে। আগে শিক্ষার্থীদের শুধু সৃজনশীল বা রচনামূলক অংশের উত্তর পরীক্ষার শুরুতে দিতে হতো। তবে এবার থেকে শুরুতে দিতে হবে এমসিকিউ অংশের উত্তর। এই দুই অংশের পরীক্ষার মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।

পরীক্ষা শুরুর অন্তত তিনদিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের।
এসএসসি ও সমমানের পরীক্ষার বেশির ভাগ বিষয়ের প্রতি পত্রে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ৬০ নম্বর বরাদ্দ থাকে সৃজনশীল অংশের জন্য এবং ৪০ নম্বর থাকে এমসিকিউ অংশের জন্য।

এ ছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক অংশ আছে, সেখানে এমসিকিউয়ের জন্য বরাদ্দ থাকে ৩৫ নম্বর। একজন পরীক্ষার্থীকে এই তিনটি অংশেই আলাদাভাবে পাস করতে হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ