পাজামা পরে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
নিউজ ডেস্ক : অনেকেই রাতে পাজামা পরে ঘুমান। রাতে পাজামা পরে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন গবেষকরা।
কারণ হিসেবে গবেষকরা জানান, রাতে যে পাজামাটি পরিয়ে ঘুমানো হয়, অন্যান্য কাপড়ের মতো তা সবসময় ধোয়া হয় না। একটি পাজামা বারবার পরায় এতে জীবানু জন্ম নেয়। আর তাতেই ঘটতে পারে বিপত্তি।
গবেষকদের মতে, একটি পায়জামা দুই বার পরার পর পরিবর্তন করা উচিৎ। অথবা সপ্তাহে একবার হলেও ব্যবহৃত পায়জামাটি ধৌত করা উচিত। এতে আপনার কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না।
এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী পুরুষরা একই পাজামা ১৩ বার ব্যবহার করেছেন। এবং নারীরা ব্যবহার করেছেন ১৭ বার। জরিপে অংশগ্রহণকারী শতকরা ৫১ ভাগ নারী-পুরুষ জানিয়েছেন, যদি তাদের ব্যবহৃত পায়জামা থেকে গন্ধ না ছড়ায় তাহলে তারা সেটি ধৌত করেন না।
লন্ডন স্কুল অব হাইজিনি এন্ড ট্রপিকাল মেডিসিন বিভাগের অধ্যাপক স্যালি ব্লুমফিল্ড জানিয়েছেন, পাজামার ভেতরে যদি ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেটা গন্ধ শুকে বোঝা যাবে না। কাজেই পাজামাকে সবসময় জীবানুমুক্ত রাখতে হবে। প্রয়োজনে সপ্তাহে একবার হলেও পাজামা ধৌত করতে হবে।

পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন 