News Bangla 24 BD | ঝিনাইদহে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

ঝিনাইদহে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ


ঝিনাইদহ থেকে, জাহিদুর রহমান তারিকঃ

ঝিনাইদহে নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মজিদ। সোমবার সকালে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলণের আয়োজন করা হয়। সেসময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সমি সিদ্দিকীর সমর্থকরা তার নির্বাচনী কার্যালয়ে হামলা করাসহ প্রচার প্রচারণায় বাঁধা প্রদাণ করছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলন জেলা বিএনপির সহ-সভাপতি আকতারুজ্জামান, সহ-সম্পাদক এনামুল হক মুকুল, সদর থানা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি মানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ