News Bangla 24 BD | গাজীপুর-২ আসনে নৌকার গণসংযোগ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

 গাজীপুর মহানগর আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ আয়োজিত জেলা আওয়ামী-লীগ অফিসে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রতীকের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কাজ করার গুরুত্ব আরোপ করেন। জরুরী সভায় গাজীপুর মহানগরের ৮টি মেট্রোপলিটন থানা সহ ৫৭টি ওয়াড কমিটির গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরের থানা ও ওয়াড পর্যায়ে সর্বনিন্ম ৭১ হতে সর্বোচ্ছ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। নেতা কর্মিরা মাঠ পর্যায়ে সংসদীয় আসনে নৌকার পক্ষে নির্বাচনী কাজ করবেন। আগামী ৩০ ডিসেন্বর পর্যন্ত মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনা ও ভোটের মাধ্যমে নৌকা মার্কা বিজয়ের লক্ষে কমিটির ৬৫৬৫ জন নেতা কর্মি প্রতিশ্রুতি দেন।
গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আজমত উল্লাহ খানের সভাপতিত্বে জরুরী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী-লীগ সভাপতি এডঃ আ,ক,ম,মোজাম্মেল হক এমপি, আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি, মেয়র মোঃ জাহাঙ্গীর আলম,সহÑসভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন, এডঃ মোঃ ওয়াজউদ্দিন মিয়া,সদস্য আব্দুল হাদী শামীম, কাজী মোঃ ইলিয়াস আলী, কাউন্সিলার জাবেদ আলী জবে সহ নেতৃবৃন্দ। পরে আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি‘র নেতৃত্বে নেতাকর্মিগণ নির্বাচনী কাজে শহরের বিভিন্ন স্থানে নৌকা মার্কার জন্য গণসংযোগ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ