News Bangla 24 BD | ঝিনাইদহে সাংবাদিক অফিসে সন্ত্রাসী হামলার প্রধান আসামী শামীমুল ইসলাম শামীম গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে সাংবাদিক অফিসে সন্ত্রাসী হামলার প্রধান আসামী শামীমুল ইসলাম শামীম গ্রেফতার


ঝিনাইদহঃ
ঝিনাইদহে সাংবাদিক অফিসে সন্ত্রাসী হামলা কারক শামীমুল ইসলাম শামীমকে গ্রেফতার করেছে ঝিনাইদহ পুলিশ। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, গতকাল ঝিনাইদহ পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর পুলিশ। উল্লখ্য, ঝিনাইদহে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন ও স্থানীয় দেশেরবাণী পত্রিকার প্রতিনিধি জহির হোসেনকে মারধর করেছে নামধারী দুই সন্ত্রাসী জহুরুল ইসলাম হিরো ও শামীমুল ইসলাম শামীম সহ ১৫/২০ জন। শনিবার রাত পৌনে ৯টার দিকে শহরের এইচএসএস সড়কে অবস্থিত সাংবাদিক অফিসে এ ঘটনা ঘটে। এসময় অফিস ভাংচুর করে মোবাইল ও ল্যাপটপ, ক্যামেরা, কম্পিউটার সিপিউ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই সাংবাদিকের অবস্থা গুরুতর। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন ও স্থানীয় দেশেরবাণী পত্রিকার প্রতিনিধি জহির হোসেন রাতে অফিসে বসে ছিলেন। এসময় জহুরুল ইসলাম হিরো ও শামীমুল ইসলাম শামীমের নেতৃত্বে সেখানে এসে হামলা চালায়। তারা ওই দুই সাংবাদিককে ব্যাপক মারধর করে মোবাইল ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। অফিসের কম্পিউটার, টেলিভিশন ও আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ও পুলিশ আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহত সাংবাদিক মিল্টন জানান, জহুরুল ইসলাম ও শামীম নামের দুই ব্যক্তি অফিসে এসে বলেন ‘তোরা কিসের এত নিউজ করিস’। এ বলেই তারা মারধর করে। খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার হাসানুজ্জামান হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। শহরের আজাদ রেস্ট হাউজের সামনে সাংবাদিকদের এই অফিসটিতে যমুনা টেলিভিশন ও ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি আহমেদ নাসিম আনসারী, একাত্তর টিভির প্রতিনিধি রাজিব হাসান, দেশ টেলিভিশনের আল আমিন সজলসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বসে থাকেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ