পূবাইলে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা
মোঃ মজিবুর রহমান খাঁন গাজীপুর জেলা প্রতিনিধি:
সাহসী অভিযাত্রা দুই দশকে যুগান্তর, শ্লোগানকে সামনে রেখে পূবাইল এলাকার স্বজনদের নানা আয়োজনে উদযাপন করা হল দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী।পূবাইল প্রেস ক্লাব সভাপতি, স্বজন উপদেষ্টা ও পূবাইল যুগান্তর প্রতিনিধি মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মিরের বাজার পূবাইল প্রেস ক্লাবে ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উদযাপন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন- দেশ ও জাতীর এগিয়ে যাওয়া ও এগিয়ে নেওয়ায় যুগান্তরের বলিষ্ঠ ভূমিকা রয়েছে । প্রথম শ্রেনীর জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তরের সাথে পাঠক হিসেবে অনেক দিন যাবত আমরা জড়িত। যুগান্তরের ২০ বছরে পদার্পনে অংশ নিতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। সাহসী ভূমিকার জন্য যুগান্তরকে আমরা ভালবাসি। আশা করব সাহসীকতার ধারাবাহিকতা যুগান্তরের চলমান থাকবে যুগ-যুগান্তর ।
এ সময় কেক কাটা ও আলোচনা সভায় অংশ নেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ শামীম আহমেদ দেওয়্না , গাজীপুর জিএমপির পূবাইল থানার ওসি নাজমুল হক ভূইয়া, গাজীপুর মহানগর আওয়াীগের মহিলা বিষয়ক স¤পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, সভাপতি বাঙ্গালগাছ আনসার ভিডিপি ক্লাব মোঃ মমিন উদ্দিন খান।
আরও উপস্থিত ছিলেন-পূবাইল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোঃ আফজাল হোসেন, পূবাইল যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোমেন মিয়া, সহ সভাপতি নারায়ণ চন্দ্র দাস, সাধারণ স¤পাদক রফিকুল ইসলাম জুয়েল, স্বজন সদস্য মেহেদি হাসান,আল আমিন হোসেন,মোঃ দৌলত হোসেন, মোঃ মজিবুর রহমান খাঁন, আল আমিন সরকার প্রমুখ।

প্রিয়াঙ্কা-নিকের এক নতুন রাজপ্রাসাদ
ঈদে ৬ দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা
গাজীপুরে আজকের দর্পন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
গাজীপুরে বিক্রি কমে যাওয়ায় পত্রিকা হকারদের চলছে দুর্বিষহ জীবন
কাপাসিয়ায় সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তি দাবি
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও মুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন 