নতুন ভোটার ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন
দেশে ভোটার তালিকা হালনাগাদের পর নতুন ভোটারদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে নতুন ভোটার সংখ্যা ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা এসএম আসাদুজ্জামান রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ৫০ দশমিক ৩২ শতাংশ এবং নারী ভোটার ৪৯ দশমিক ৫৮ শতাংশ। পুরুষ ভোটার সংখ্যা ৫ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন।
২০১৫ সালে হালনাগাদে মৃত ভোটারের নাম কাটা হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জনের। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। পুরুষ ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন। অন্যদিকে, নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৭২ জন।
নতুন ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন এবং নারী ভোটার ২১ লাখ ২৩২ জন।
এর আগে গত বছর ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে ইসি। নতুন ভোটারসহ মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জনে। ভোটার তালিকা হালনাগাদের পর নতুন ভোটারদের এ সংখ্যা পাওয়া গেছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 