News Bangla 24 BD | শিক্ষকদের পেশাদারিত্ব মনে প্রাণে ধারণ করতে হবে-ভাইস-চ্যান্সেলর ড. হারুন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

শিক্ষকদের পেশাদারিত্ব মনে প্রাণে ধারণ করতে হবে-ভাইস-চ্যান্সেলর ড. হারুন


অর-রশিদ
স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ আরও বলেন, ‘আমাদের সমস্যা থাকবে, কিন্তু সেগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন শিক্ষকরা। এজন্য শিক্ষকদের পেশাদারিত্বের দিকে বেশি জোর দিতে হবে। কারণ বর্তমানে শিক্ষকদের মধ্যে পেশারিত্বের অভাব লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকদের যে বৈশিষ্ট্য আছে তার সবটুকু থাকতে হবে একজন শিক্ষকের মধ্যে। মনে প্রাণে পেশাদারিত্ব ধারণ করতে হবে। কারণ উন্নয়নমূলক সমাজের মূল কথাই পেশাদারিত্ব। তাই পেশাদারিত্বের দিকে মনোযোগ দিতে হবে বেশি।’ মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সময়ের কঠিন চ্যালেঞ্জ ছিল সেশনজটমুক্ত করা। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। এখন আর সেশনজট নেই। আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় যেসব কলেজ আছে সেগুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছি।’
জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ সরকার ও বিশ^ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট সিইডিপি- ৩ এর আওতায় বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও গণিত বিষয়ে ৩য় ব্যাচের শিক্ষক প্রশিক্ষণার্থীদের মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। ১৪২ জন শিক্ষকের হাতে সনদ তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদ, কোর্স কো-অডিনেটর অধ্যাপক ড. ভীম্মদেব চৌধুরী, বাংলা অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, সমাজবিজ্ঞান অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম, গণিত ও প্রকল্প পরিচালক ড. এ. কে. এম. মুখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ