News Bangla 24 BD | গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


মঙ্গলবার গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা, শীর্ষক আলোচনা, গুনীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গাজীপুর মহানগরের ফুডপার্কে। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি রোমান শাহ্ আলমের সভাপতিত্বে, সাধারন সম্পাদক এম.এ.ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বি,কে,বি গাজীপুর অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমিনুল বাহার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জজকোর্টের অতিরিক্ত জিপি এ্যাড. দেওয়ান আবুল কাশেম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জলাভূমি ও পুকুর রক্ষা কমিটির চেয়ারম্যান হাজী এ্যাড. আতাউর রহমান আকাশ, এ্যাড. লাবীব উদ্দিন, নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার সভাপতি ডা. মোঃ লোকমান হোসেন, দৈনিক মুক্তবলাকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও বি,কে,বি ফুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক মোঃ আক্তারুজ্জামন প্রমুখ। এসময় বি,কে,বি গাজীপুর অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমিনুল বাহার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সহ কয়েক জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ