News Bangla 24 BD | কালীগঞ্জে ৩ ভূয়া সাংবাদিক গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কালীগঞ্জে ৩ ভূয়া সাংবাদিক গ্রেফতার


ঝিনাইদহঃ
নিজেদের কখনো সাংবাদিক কখনো বা মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণা চালিয়ে আসছিল একটি প্রতারক চক্র। বুধবার দুপুরে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে বিভিন্ন বেকারীরতে চাঁদাবাজির করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে তারা। নিজেদেরকে কথিত বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির পরিচয় দিয়ে থাকেন এই তিন ভূয়া সাংবাদিক। স্থানীয় জনতা তাদের গণধোলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেন। গ্রেফতারকৃতরা হলো-মাগুরা জেলার আবালপুর (ইটটুলা বাজারপাড়া) গ্রামের মৃত. নইমুদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়া (৪৮), মাগুরা সদর থানার সাজিয়াড়া (মাঠপাড়া) গ্রামের মৃত. ইসমাঈল শেখের ছেলে ইমরান হোসেন (৩২) এবং মাগুরা জেলার সদর উপজেলার মালাঙ্গী (মাঝপাড়া) গ্রামের আরজ আলীর ছেলে মফিজুর রহমান (২৫)। এ সময় তাদের কাছ থেকে দামী ক্যামেরা, বিভিন্ন পত্রিকার ভূয়া পরিচয়পত্র, ভিজিটিং কার্ড, চ্যানেল বাংলা টিভির বুম (মাইক্রোফোন), এন্ডোরয়েড মোবাইল ফোন, চাঁদাবাজির টাকা ও তাদের ব্যবহৃত সাদা রংয়ের ঢাকা মেট্রো-গ-৩১-৫২৭৫ প্রাইভেট কার উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে উপজেলার চাপরাইল বাজারে সাদা রংয়ের একটি দামী প্রাইভেট কারে দৈনিক খবর বাংলাদেশ ও প্রেস স্টিকার মেরে তারা চাপরাইল বাজারের বিভিন্ন বেকারিতে প্রবেশ করে তারা নিজেদের মানবাধিকার কর্মী ও ক্রাইম রিপোর্টার দাবি করে ঐ বেকারির বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আছে কিনা তা জানতে চায়। পরে বেকারির কারখানার ভেতরে পরিদর্শন করে বের হয়ে বেকারির মালিকদের কাছে চাঁদা দাবী করে। অন্যথায় তারা তার বেকারির বিরুদ্ধে রিপোর্ট করবে বলে হুমকি দেয়। এ সময় বাজারের জনতার সন্দেহ হলে তারা ৩ জনকেই আটক করে গনধোলায়ের পর আমাদের হাতে তুলে দেন। চাঁদাবাজির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলমান আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ