জাপার মুখপাত্র হলেন রুহুল আমিন ও জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দিয়েছেন চেয়ারম্যান এইচ এম এরশাদ।
সোমবার দলের এক বিজ্ঞপ্তিতে তাদের এই দায়িত্ব দেন।
এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে জি এম কাদের অথবা এ বি এম রুহুল আমিন হাওলাদার গণমাধ্যমে পার্টি সম্পর্কে বক্তব্য দেবেন। বিচ্ছিন্নভাবে কারো মন্তব্য, বক্তব্য বা বিবৃতি জাতীয় পার্টির বক্তব্য বলে বিবেচিত হবে না।
এর আগে গত ১৭ জানুয়ারি রংপুরে এক সংবাদ সম্মেলনে এইচ এম এরশাদ তার ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান এবং ১৯ জানুয়ারি রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব হিসেবে ঘোষণা দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী 