News Bangla 24 BD | নোভাক জোকোভিচের কাছে স্বপ্নভঙ্গ হলো ব্রিটিশ নাম্বার ওয়ানের। - News Bangla 24 BD
News Head
 জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার

নোভাক জোকোভিচের কাছে স্বপ্নভঙ্গ হলো ব্রিটিশ নাম্বার ওয়ানের।


পাঁচ পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেও খালি হাতে ফিরলেন অ্যান্ডি মারে। গত আসরের পর এবারও নোভাক জোকোভিচের কাছে স্বপ্নভঙ্গ হলো ব্রিটিশ নাম্বার ওয়ানের।

সরাসরি সেট ৬-১, ৭-৫, ৭-৬ গেমে জিতে রেকর্ড ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন সার্বিয়ান টেনিস সেনসেশন।

রবিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনার হাইভোল্টেজ ফাইনাল ছিল মারের জন্য প্রতিশোধের উপলক্ষ। অবশ্য, পরিসংখ্যানে সবদিক থেকে এগিয়ে থেকেই কোর্টে নামেন জোকোভিচ।

ম্যাচেও এর প্রতিফলন ঘটান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। বলা বাহুল্য, এ নিয়ে সর্বশেষ ৩১ বারের দেখায় মাত্র ৯টিতে জয়ের দেখা পান মারে।

প্রথম সেটে (৬-১) তো মারেকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। তবে পরের সেটে অবশ্য ঘাম ঝড়ানো জয় পান সার্বিয়ান টেনিস তারকা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৭-৫ গেমে জিতে ২-০ তে লিড নেন তিনি।

তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর মিশনে ভাগ্যের ছোঁয়াও পাননি মারে। ৬-৬ গেমে সমতা থাকার পর টাইব্রেকারে হার মানেন। ৭-৩ পয়েন্টের জয়ে শিরোপা উল্লাসে মাতেন জোকোভিচ। পুরো ম্যাচের ব্যাপ্তি দুই ঘণ্টা ৫৩ মিনিট।

সার্বিয়ান টেনিস গ্রেট জোকোভিচ ফাইনালে ওঠার পথে আরেক গ্রেট সুইজ্যারল্যান্ডের রজার ফেদেরারকে হারিয়েছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ