News Bangla 24 BD | শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত ৪টি ঔষধ ফার্মেসীকে জরিমানা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

 ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় ৪টি ঔষধ ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উসমান গনি। মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৪ ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয় ৫০ হাজার টাকার মেয়াদউত্তীর্ণ ঔষধ। বুধবার বিকালে শৈলকুপা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আদালতে জেলা ঔষধ তত্বাবধায়ক নাজমুল হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান পরিচালনার বিষয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় শৈলকুপাতেও এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী ২ জুলাইয়ের পর থেকে উপজেলার প্রতিটা ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হবে। এদিকে, বুধবার এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে খন্দকার ফার্মেসীকে ৫,০০০ টাকা, জাকির মেডিফোকে ৩,০০০ টাকা, মেসার্স এস এম ফার্মেসীকে ২,০০০ টাকা ও মাশরাফ ফার্মেসীকে ২,০০০ টাকা করে সর্বমোট ১২,০০০ টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ