News Bangla 24 BD | ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর


সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা (টেস্ট) থেকে শুরু করে এ রোগের সব চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী আজ বুধবার সকালে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক মো. ইউনুছুর রহমানকে ফোন করে এই নির্দেশ দিয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিশেষভাবে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. শিশির চক্রবর্তীকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সার্বক্ষণিক রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধি করতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ওসমানী হাসপাতালে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন থাকা ৬ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১ জন শিশু, ৩ জন নারী ও ১০ জন পুরুষ।

ওসমানী হাসপাতালে সর্বপ্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগী ভর্তি হন গত ৭ জুলাই। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ওসমানীতে ভর্তি হয়েছেন ৫৯ জন। ২০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। ১ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, বাকি ৩৮ জন এখনও আছেন হাসপাতালে।

ওসমানী হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গু সনাক্ত করার জন্য এন্টিজেন, এন্টিবডি টেস্ট করার ব্যবস্থা ছিল না। তবে আজ থেকে তা শুরু করা হয়েছে। আর রোগীদের সেবা নিশ্চিত করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ