News Bangla 24 BD | মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতেই ১৯৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল-প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতেই ১৯৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল-প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতেই ১৯৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল।’

শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসেছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। জিয়াউর রহমানই খুনিদের প্রশ্রয় দিয়েছিল।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন এক বছরে বাংলাদেশে এক ফোঁটা ফসল উৎপাদন হয়নি। বাংলাদেশের মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের মানুষের জন্য অন্য কোনো পথ ছিল না। সকল শিল্প-কলকারখানা বন্ধ ছিল। গ্রামের পর গ্রাম শুধু ধ্বংস, জ্বালানো, পোড়ানো ছিল। লাশের পর লাশ, নদীর পানি লাল হয়ে গিয়েছিল বাঙালির রক্তে।’

সম্পূর্ণ ধ্বংস স্তূপের পর দাঁড়িয়ে বঙ্গবন্ধু স্বাধীন বাংলা গড়ার দায়িত্ব নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘১০ জানুয়ারি ফিরে এসে ধ্বংস স্তূপের পর দাঁড়িয়ে জাতির পিতা দায়িত্ব নিলেন। একদিকে ধ্বংস স্তূপকে সরিয়ে বিশাল কর্মযজ্ঞ, অন্যদিকে পাকিস্তানের একটি প্রদেশকে একটি নতুন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার কঠিন কাজ করার জন্য মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন তিনি। আর এই সাড়ে তিন বছরেই তিনি তা করে গেছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ