News Bangla 24 BD | রোহিঙ্গাদের মহাসমাবেশে আর্থিক সহযোগিতা : দুই এনজিও সংস্থার কার্যক্রম নিষিদ্ধ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

রোহিঙ্গাদের মহাসমাবেশে আর্থিক সহযোগিতা : দুই এনজিও সংস্থার কার্যক্রম নিষিদ্ধ


রোহিঙ্গাদের মহাসমাবেশে আর্থিক সহযোগিতা এবং প্রত্যাবাসন বিরোধী প্রচারণার দায়ে আন্তর্জাতিক দুই এনজিও সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করেছে এনজিও বিষয়ক ব্যুরো। পাশাপাশি এই দুই এনজিওর ব্যাংক লেনদেনও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. আশরাফুল আফছার।

তিনি জানান, এ সংক্রান্তে এনজিও বিষয়ক ব্যুরোর পাঠানো একটি চিঠি বুধবার কক্সবাজার জেলা প্রশাসনে পৌঁছে। গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের মহাসমাবেশে আর্থিক সহযোগিতা ও প্রত্যাবাসন বিরোধী প্রচারণার অভিযোগে আল আদ্রা ও আল মারকাজুল ইসলামী নামে দুইটি এনজিওর কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে চিঠিতে নির্দেশনা রয়েছে। অতিসহসা তা বাস্তবায়ন করা হবে।

গত শনিবার (৩১ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে ১৩৯টি এনজিও। অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে এর মধ্যে ৪১টি এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। যদিও দেশি-বিদেশি বিভিন্ন এনজিও নানাভাবে তদবির করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে। গত শনিবার সিলেট সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

এ বক্তব্যের চার দিনের মাথায় দুইটি এনজিওকে অভিযুক্ত করে কার্যক্রম বন্ধের লিখিত আদেশ দেওয়া হয়। এতে করে রোহিঙ্গায় অতিমাত্রা দরদ দেখিয়ে প্রত্যাবাসন বাধাগ্রস্ত করা অন্য এনজিওদের মাঝে আতংক বিরাজ করছে।এমনটি জানিয়েছেন, ক্যাম্পে কাজ করা অনেক এনজিও কর্মী।

এ বিভাগের অন্যান্য সংবাদ